ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে সচেতনতামূলক সভা

কাউখালীতে সচেতনতামূলক সভা

পিরোজপুরের কাউখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, শাহ ইমরান ফারুক, প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার ও রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় বক্তারা মাদক, মোবাইলভিত্তিক জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ দমনেও সবাইকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সমাজের কোথাও মাদক সেবন বা বিক্রি, মোবাইলে জুয়া কিংবা বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ওয়াচ টিমকে জানাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত