ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- শৈলজুড়া গ্রামের বকুল সরকারের বড় ছেলে শ্রাবণ সরকার (৮) এবং ছোট ছেলে সৌরভ সরকার (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কাজী বেনু মিয়া নিজের জমিতে মাটি কেটে একটি ডোবা তৈরি করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। একপর্যায়ে খেলতে খেলতে অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ টের না পাওয়ায় তারা আর উঠতে পারেনি।

অনেকক্ষণ ধরে সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের দাদা ডোবায় নেমে খোঁজ করলে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাদের মৃত বলে নিশ্চিত করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত