
গত ১৮ মাসের লুটপাটের দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী -৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে কাজ করবেন। তার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে চলছে।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার খাল খনন,উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করলে পাঁচ বছরে দেশ পঁচিশ বছর এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। পরে তিনি কাজের অগ্রগতি ঘুরে দেখেন।