ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি নিহত

দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি নিহত

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি হত্যা, পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা থানার ওসি শফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত