ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফেরি থেকে পড়ে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ফেরি থেকে পড়ে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কড়িকান্দি ফেরিঘাটে দুর্ঘটনার শিকার হন তিনি। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিয়াজ উদ্দিনের (৬২) বাড়ি নরসিংদী সদর উপজেলার ভৌকাদি গ্রামে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালান। উদ্ধারকারী দলে ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের (নৌ) লিডার মো. হারুনুর রশীদ এর নের্তৃত্বে একটি এবং আড়াইহাজার ফায়ার স্টেশন, নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দলও সেখানে উপস্থিত ছিল। তারা গতকাল ভোর ৫ টা থেকে ৭ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৪টায় লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ আক্ষেপ প্রকাশ করে বলেন, ঘাটে কোনো লাইটিং বা লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই, যা চরম ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত