
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। কর্মসূচির প্রথমদিন গতকাল শুক্রবার বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, হুমায়ুন সিকদার, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আজ শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল রোববার শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ৩ আগস্ট জুলাই গ্রাফিতি অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ।