
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), বাংলাদেশ।
গত বৃহস্পতিবার বিরিশিরিস্থ জিবিসি মিশন কম্পাউন্ডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মি.সুবন্ত রাখো। কর্মসূচিতে সংগঠনের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন, বাংলাদেশ জিবিসি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মি. সুবন্ত রাখো, ভাইস- প্রেসিডেন্ট পা. শিমোন বনোয়ারী, জেনারেল সেক্রেটারি পা. দীপক রিছিল, মিশন বোর্ড চেয়ারম্যান রেভারেন্ড স্টিফেন আশীষ রেমা, জিবিসি উইমেন সোসাইটির পক্ষে সহ-সভানেত্রী ডিকনেস লুদিয়া মালঞ্চ সাংমা, সম্পাদিকা পা. নিষ্ঠা জাম্বিল, বিরিশিরি বিভাগের পক্ষে প্রেসিডেন্ট পা. পুলিন রাংসা, সেক্রেটারি পা. সমীরণ রেমা সহ নেতারা, সদস্য, বিভিন্ন বয়সি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।