ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পুকুর থেকে লাশ উদ্ধার

পুকুর থেকে লাশ উদ্ধার

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার একটি পুকুর থেকে ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উত্তর চরমানিকা ২ নম্বর ওয়ার্ডের মো. ছলেমান ফরাজী বাড়ির পুকুর থেকে দক্ষিণ আইচা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

দক্ষিণ আইচা থানার ওসি মো.আহসান কবির এসব তথ্য নিশ্চিত করে জানান,স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। সকালে স্থানীয়রা লাশ পুকুরে ভাসতে দেখে থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত