ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে হাসপাতাল সিলগালা

সোনারগাঁয়ে হাসপাতাল সিলগালা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডিডিকেয়ার হাসপাতালে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্তসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও মেডিকেয়ার হাসপাতালকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত