
শরীয়তপুরের নড়িয়ার কলারগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। এ সময় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি দল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে সেলিমের বসতঘরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে রাখা অবস্থায় একটি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করে পুলিশ। আটক সেলিম বেপারী ওরফে এসএম সেলিম কলারগাও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।