ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজেদের পৈতৃক পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নুর ইসলাম (৫০) নিহত হয়েছে। গত শনিবার রাত নয়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার মুল অভিযুক্ত ছোট ভাই হেলালসহ তিনজনকে আটক করেছে। নিহত নুর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতেই নুর ইসলামের উপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুভাইয়ের পৈতৃক পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার ভাই হেলালের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলাল দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলাম মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত