ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে জুলাই শহিদের কবর জিয়ারত

কক্সবাজারে জুলাই শহিদের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জেলার শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

গত রোববার সকালে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছরায় পৌঁছেন সাংবাদিক নেতারা। সেখানে প্রথমে শহিদ তানভীর ছিদ্দিকীর পিতাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহিদের কবর জিয়ারতে অংশ নেন। সাংবাদিক নেতাদেরকে কাছে পেয়ে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় শহিদ তানভীরের পিতা বাদশাহসহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দুপুরে পেকুয়া মেহেরনামা এলাকায় চিরশায়িত জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধা ও চট্টগ্রামের প্রথম শহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরের পাশে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সাংবাদিক নেতারা। কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে শরীক হন স্থানীয় সংবাদকর্মীরাও। বাদে জোহর চকরিয়ার ফাঁসিয়াখালী ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরসমাহিত শহিদ আহসান হাবীবের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শহিদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবীব উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শহিদ পরিবারের সদস্যরা। বিকালে যান শহিদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার এলাকা ঈদগাঁও। শহিদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন প্রমুখ।,

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত