ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক দুটি গ্রাম থেকে ২ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা খাতুন (৩৫) ও হাড়িসোনা গ্রামের হাসেম আলীর স্ত্রী মীম খাতুন (১৬)। তাদের মৃত্যু নিয়ে এলাকায় ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল সোমবার সকালে স্বামীর ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় সালমার লাশ উদ্ধার করে পুলিশ এবং একই সময় মীমের লাশ উদ্ধার করা হয়। বিকালে তাদের লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ২ গৃহবধূ রান্না ও যৌতুকের দাবিতে স্বামীর সঙ্গে ঝগড়া ঝাটিসহ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনা সহ্য করতে না পেরে সম্ভব্যত তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত