ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রূপপুরে দুই রুশ নাগরিকের মারামারি একজনের মৃত্যু

রূপপুরে দুই রুশ নাগরিকের মারামারি একজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।

গুরুতর আরেকজন একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল সোমবার সকালে গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত মেনচেভ (৫৩) পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান।

গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এবং সেখানে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত অপর রুশ নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত