ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মেডিকেল ক্যাম্পে বাধার প্রতিবাদে বিক্ষোভ

মেডিকেল ক্যাম্পে বাধার প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খানের উদ্যোগে পরিচালিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।

গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে পুটিজানা ইউনিয়নের সাধারণ জনগণ। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী-পুরুষ, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তাদের দাবি, মানুষের কল্যাণে পরিচালিত এসব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত