ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না

- রাবি উপাচার্য
আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না

জুলাইয়ের পর একটা গোষ্ঠী বলেছিল মক্কা বিজয়ের পর রাসুল (স:) সবাইকে মাফ করে দিয়েছিলেন আমরাও ফ্যাসিটদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিটদের ক্ষমা করব না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম। গতকাল সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফরিদুল ইসলাম বলেন, জুলাই নিয়ে আমার এমন কিছু স্মৃতি আছে যা আমি কাউকে বলিনি আমার মনে হয় এখন তা বলা উচিত। খুন গুম হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই সংগঠিত হয়েছিলো। জুলাই পরবর্তী সময়ে এসে এখন একটা গোষ্ঠী আবারো এমন ন্যারেটিভ দাড় করাতে চাচ্ছে যা কখনোই কাম্য নয়। ৭১ কে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ যেমন শেষ হয়ে গেছে একটা গোষ্ঠী যারা জুলাইকে কুক্ষিগত করতে চাচ্ছে তারাও একদিন শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা অতিতেও কারো সাথে আপোষ করিনি বর্তমানেও করবো না। একটা আন্দোলন কার্যকর করতে যে সমন্বয় দরকার আমি নিজে সেটা করেছি। আমি আন্দোলনকারীদের বলেছিলাম তোমরা কখনো রাজপথ ছেড়না। আন্দোলনে বিভিন্ন বাহিনীর লোকেরা যখন আমাকে হুমকি দিয়েছিলো তখন আমার স্ত্রী আমার হাত ধরে কান্না করেছিলো তোমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কি হবে। তিনি বলেন, আজ আমরা এইসব কথা বলিনা বলে আমাদের ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেওয়া হয়। জুলাইয়ের পর একটা গোষ্ঠী বলেছিলো মক্কা বিজয়ের পর রাসুল (স:) সবাইকে মাফ করে দিয়েছিলেন আমরাও ফ্যাসিটদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিটদের মাফ করবো না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত