ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক ফোরামের গাছের চারা বিতরণ

সাংবাদিক ফোরামের গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে দুর্গাপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্গাপুর পৌরসভার খরস মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুর্গাপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা এস. এম. ওয়াদুদ, সভাপতি ওয়ালি হাসান কলি, সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুর আলম খান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, খরস মাদ্রাসার মোহতামিমসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যরা। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত