
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআই এর অনুমোদনহীন ভাবে আইসক্রিম মোড়কে লগো ব্যবহার করে তৈরি করায় কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকার সিরাজুল ইসলামের মিল্ক মিঠা নামক আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে ওই কারখানায় আইসক্রিমের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার করা হচ্ছে দেখতে পান। যার অনুমোদন নেই।