ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আরপিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

আরপিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

রংপুর মহানগর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, চুরি এবং বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গতকাল বৃহস্পতিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরপিএমপি জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মহানগরজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরশুরাম থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি), তাজহাট, হাজীরহাট ও কোতয়ালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত