ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে পাচারের সময় মাদক উদ্ধার

ভারতে পাচারের সময় মাদক উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নতুন প্রকৃতির বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় মাদকসহ আটক করা হয়েছে তারিকুজ্জামান নামে পাচারকারী চক্রের এক সদস্যকে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়া এক মোটরসাইকেলে তল্লাশি চালায় ৩৩ বিজিবির সদস্যরা। তল্লাশিকালে উদ্ধার করা হয় কেমিক্যাল মিশ্রিত মারাত্মক মাদক ‘কুশ’। উদ্ধার হওয়া ১২ কেজি কুশের প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত