ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম ব্যবহারে কর্মশালা

কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম ব্যবহারে কর্মশালা

নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্মের কারিগরি ব্যবহার’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনার বেড়া পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় বেড়া পৌরসভার আয়োজনে এবং অ্যাকাউন্টেবিলিটি ল্যাব, সিভিকাস, ডিডিআই সাউথ এশিয়া ও ব্রেডের যৌথ সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও বেড়া পৌরসভার ও পৌর প্রশাসক রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার এস কে এম রাশেদুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত