ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে সাংবাদিকদের জন্য চিকিৎসা ক্যাম্প

কক্সবাজারে সাংবাদিকদের জন্য চিকিৎসা ক্যাম্প

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উদ্যোগে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।কক্সবাজারের মোজাফফর আহমদ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহসভাপতি এমআর মাহবুব, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. রাশেদুল করিম, অপ্টোমেট্রিস্ট কানিজ ফাতেমা, ওটি ইনচার্জ আতিকুল হক, এরিস্টোভিশন ইনচার্জ সৈয়দ ইমরান।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ও চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত