ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম বয়ারচরে বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচরের আইয়ুব আলী সমাজে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় নারী-পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত