ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিডিইআরএমের উপজেলা কমিটি গঠন

বিডিইআরএমের উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ফেনীর সোনাগাজী উপজেলা শাখার কমিটি গতকাল গঠন করা হয়েছে। এতে ডা. শংকর কুমার শর্মাকে সভাপতি ও সুজন দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি ডা. বিপুল চৌধুরী, পলাশ দাস, সহ-সাধারণ সম্পাদক প্রিয় নাথ দাস, বাসুদেব দাস, কোষাধ্যক্ষ বিপ্লব দাস, সাংগঠনিক সম্পাদক সাগর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ শর্মা জয়, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ মোহন দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দাস, আইন বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা রাণী দাস, সদস্য মৃদুল দাস, চন্ডী দাস ও উজ্জ্বল দাস। উপদেষ্টা ভুবন দাস ও অ্যাড. মানিক শর্মা।

বিডিইআরএম ফেনী জেলা কমিটির সভাপতি বলরাম দেবনাথ ও সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু আগামী দুই বছরের জন্য সোনাগাজী উপজেলা শাখার উক্ত কমিটি অনুমোদন দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত