ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

রংপুরে ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সাথমাথা, মাহীগঞ্জ এলাকার মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনকে অকটেন প্রতি ১০ লিটারে ৫৮০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান-এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুরের বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, ওজনে কম দেওয়া এবং পরিমাপে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত