ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাফনের কাপড়-গুলি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

কাফনের কাপড়-গুলি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আশুলিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তি চিঠি, কাফনের কাপড়, গুলি, গোলাপজল, আগোরবাতি পাঠিয়ে ইসমাইল হোসেন মোল্লা নামে বিএনপির এক নেতাকে প্রণনাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল হোসেন বলেন, আমি আজকে (শনিবার) সকালে সোয়া ৫ টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির গেটের সামনে একটা ব্যাগ পরে আছে, পরে খুলে দেখি ব্যাগের ভিতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, আগরবাতি, একটা বুলেট ও একটা চিঠি। চিঠিতে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে, চিঠির ইতিতে লেখা আছে অদৃশ্য মুসাফির। পরে আমি পুলিশে খবর দিলে তারা এসে আলামত হিসাবে এগুলো নিয়ে যায়।

তিনি আরো বলেন আমি দীর্ঘদিন ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, বর্তমানে আমি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতী আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবো বলে প্রচার প্রচারণা চালাচ্ছি, তাই হয়তো কেউ আমাকে নির্বাচন থেকে সরেযেতেই এই হুমকি দিয়েছে। এবিষয়ে, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠাই, ঘটনা স্থল থেকে আলামত হিসেবে কাফনের কাপড়, ১টি গুলি, ১টি গোলাপজলের বোতল, ১টা গায়ে মাখার সাবান, ২ প্যাকেট আগরবাতি ও একটি চিঠি থানা হেফাজতে নেয়া হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ভূক্তভোগী এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত