
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কমিটির সদস্য ও নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাগ, ক্ষোভ, নিপীড়ন, হত্যা ও গুমের প্রতিবাদে দেশের মানুষ ৫ আগস্ট রাজপথে নেমেছিল। গণআন্দোলনের মুখে ওই দিন শেখ হাসিনার সরকারের পতন ঘটে। গতকাল শনিবার নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী এলাকায় ৫ আগস্ট শোক ও শেখ হাসিনা পতন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রয়ালীতে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। আন্দোলন-সংগ্রামে বহু মানুষ নিহত ও গুমের শিকার হয়েছেন। এসব ঘটনার ক্ষোভ থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। ছাত্ররা কোঠা আন্দোলন করছে, কিন্তু শিশু শ্রমিক কৃষক সাধারণ জনগণের কোন কোঠা আন্দোলন ছিল না। তাদের বৈষম্য মুক্তি জন্য আন্দোলনে নেমে এসেছে। তিনি আরও বলেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে স্মরণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সোনাইমুড়ী পৌরসভার বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ৫ আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। পর পরে প্রধান সড়কে র্যালি করেন।