ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজার পৌরসভার অর্থায়নে চার রাস্তার নির্মাণ কাজ শুরু

কক্সবাজার পৌরসভার অর্থায়নে চার রাস্তার নির্মাণ কাজ শুরু

কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় কক্সবাজার পৌরসভার অর্থায়নে ৪টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃষ্টির কারণে কিছু দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকালে বায়তুন নুর জামে মসজিদ সড়কে কাজ শুরু করা হয়।

এসময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন, বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ, সমাজ কমিটির সদস্য যথাক্রমে মো. আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির, সেলিম বাবুলসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক ও বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল মজিদ জানান, দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত সেগুনবাগিচা আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে অবহেলিত ছিল।

এলাকাবাসী পৌরসভার কর পরিশোধ করলেও রাস্তাগুলোর কোন উন্নয়ন হয়নি। এতে শিক্ষার্থী, রোগী, পথচারী ও এলাকাবাসীর দূর্ভোগ লেগে ছিল। দীর্ঘদিন পর হলেও উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ায় কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে মোবারকের বাড়ি পর্যন্ত ও সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে বায়তুন নুর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত ৪টি রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় কক্সবাজার পৌরসভা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত