ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আমেরিকা প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ নাছির উদ্দিন এর অর্থায়নে ১৯১২ সালে প্রতিষ্ঠিত ১১৫ বছরের ঐতিহ্যবাহী সোনাগাজীর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ প্রদান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল আলম জহির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত