ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কাজলা হাটখোলাস্থ সিন্টুর ওষুধের দোকান সংলগ্ন স্থানে এই ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. এস. এম. আব্দুল ওহাব ভার্চুয়ালি ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম জেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের পরিচালক আজহারুল ইসলাম। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিশনার আবু রায়হান। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক -শিক্ষিকা গণ। আরও সহযোগিতা করেন মাহবুবুর রহমান মিন্টু,আবুল হুসাইন, সিন্টু সরদার প্রমুখ।

রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন সাবেক এইচএমও (মেডিসিন) ও বর্তমান মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ ডাঃ মোঃ হাবিবুল্লাহ; প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ এবং আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া আলম; এবং নলতা নাহার ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ল্যাবের মেডিকেল অফিসার ডাঃ রুবায়াত জাহান (নিভা)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত