
পিরোজপুরের কাউখালীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাউখালী থানার আয়োজনে থানার অস্থায়ী সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। এ সময় কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, , সাংবাদিক শেখ রিয়াজ আহমেদ নাহিদ, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শ্যামলী রানী, ইউপি সদস্য কাজী সালাউদ্দিন, মেহেদী হাসান রুবেল ও মোঃ শাহিন, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মিন্টু, ইকবাল হোসেন, শহিদুল আলম বাদল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকীসহ আরো অনেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।