ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আইনশৃঙ্খলা কমিটির সভা

আইনশৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল করিম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়ারেছ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টিটুল। এছাড়া জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, জুয়া খেলা বন্ধ, ট্রাফিক যানজট নিরসন এবং বাল্যবিয়ে রোধসহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত