ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৪৩ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক দুই

৪৩ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক দুই

চাঁপাইনবাবগঞ্জে এলাকার একটি আবাসিক বাড়ি থেকে ৪৩ লাখ ৪৫ হাজার ৬শ ভারতীয় জাল রুপি ও জাল নোট ছাপানোর সরঞ্জামসহ দু’ জনকে আটক করেছে র‍্যাব।

গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী। র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগানের তিন তলাবিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৩ বান্ডিল ৫০০ রূপির জাল নোট, ২ বান্ডিল ২০০ রূপির জাল নোটসহ মোট ৪৩ লাখ ৪৫ হাজার ৬শ জাল রুপি ও জাল নোট ছাপানোর সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানকালে জাল নোট ছাপানোর মূলহোতা পালিয়ে গেলেও তোসিকুল ইসলাম ও শামীম আলীকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত