
নাটোরের বড়াইগ্রামে ‘এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং নকল, ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল পল্লব। উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় জেলা কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম বেন্টু, উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পাদক আব্দুল আউয়াল বক্তব্য রাখেন।
আলোচনায় ওষুধ তত্ত্বাবধায়ক বলেন, নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই কোনোভাবেই এসব ওষুধ বিক্রি বা সংরক্ষণ করা যাবে না। একই সঙ্গে ওষুধের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যথাযথ উৎস থেকে ওষুধ সংগ্রহ এবং মেয়াদ, নিবন্ধন ও সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করার জন্য ফার্মেসি মালিক ও কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।