ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে শাহীন চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার আবাসনগর এলাকায় সোমেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন চৌধুরী উপজেলার পাইকপাড়া এলাকার লতিফ চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সোমেশ্বরী নদীতে শাহীনের লাশ দেখতে পায় স্থানীয়রা। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত