ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইয়াবাসহ গ্রেপ্তার দুই

ইয়াবাসহ গ্রেপ্তার দুই

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়ির বারান্দায় মাদক সেবনের আসর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের একজনের কাঁধে থাকা কালো রঙের সাইড ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। গত রোববার ভোররাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর বানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পার্বতীপুর বানিয়াপাড়া এলাকার রায়হানুল ইসলাম ও কৈপাড়া এলাকার সুবল চন্দ্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির বারান্দায় চলছিলো মাদক সেবন ও বিক্রির কার্যক্রম। ঘটনাস্থল থেকে পুলিশ রায়হানুল ইসলাম ও সুবল চন্দ্রকে আটক করে। পরে রায়হানুল ইসলামের কাঁধে থাকা কালো রঙের সাইড ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর তিনটি পলিথিনের প্যাকেটে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মাথাছাড়া গ্যাস লাইট, মাদক গলানোর একটি চামচ, ফয়েল পেপার, কাগজের পাইপ ও এক টুকরা টিনফয়েল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত