ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ডিআইজির মতবিনিময়

চুয়াডাঙ্গায় ডিআইজির মতবিনিময়

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, কোনভাবেই ফ্যাসিজমের উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে। ১৫ আগস্ট ও ডিসেম্বরকে ঘিরে কোন শঙ্কা নেই। পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত।

কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে।

মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ব্যক্তির কোনো অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না। পুলিশ সুপার রুহুল কবিরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জামাল আল নাসের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহকারী পুলিশ সুপার (জীবননগর, দামুড়হুদা সার্কেল) মো.শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত