ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জামদানি শিল্প নিয়ে কর্মশালা

জামদানি শিল্প নিয়ে কর্মশালা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানী বয়নশিল্পের ১৫ জন শিল্পী ও সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ, জামদানী শিল্পী আবু তাহের, রিনা বেগম. মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত