
নোয়াখালীর চাটখিলে দু’টি বসতঘর ও হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পাঁচটি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত সোমবার রাত ৮-৯টার দিকে চাটখিল পৌরসভার দুই নং ওয়ার্ডে ও হাতিয়া বুড়িরচর ইউনিয়নের ওয়ার্ডের সাগরিকা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নোয়াখালী-১ আসনে এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্দেশে স্থানীয় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা ও পৌরসভার বিএনপির আহ্বায়ক এছানুল হক মাসুদসহ নেতারা উপস্থিত সরকার পক্ষে থেকে পরিবারকে সমবেদনা জানান এবং সরকারের পক্ষে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিদ্যুৎ শট থেকে এবং হোটেলের সিলিন্ডারে আগুন ধরে যায়। চাটখিলে আগুনে সময় বসড ঘরে কেউ ছিল না। তবে প্রয়োজন আসবাব পত্র ও দলিল কাগজ গুলো পুড়ে গেছে। হোটেলের লোকজন বের হয়ে যায়। এরপর আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। পরবর্তীতে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১টি হোটেল, ১টি লাইব্রেরী দোকান, ১টি কাপড় দোকান, একটি জুতা দোকান, ১টি কসমেটিক দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে ৫টি দোকান ও ১টি বসতঘর পুড়ে যায়। গ্রাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ৮০ লাখ টাকার।