
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৩ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের প্রচেষ্টা ও আমাদের শিক্ষাদের কঠর পরিশ্রমে আমরা এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। স্কুলের পরিচালক মোস্তফা কামাল জানান, আমাদে স্কুলের অধ্যক্ষ সহকারী শিক্ষকদের পরিশ্রম অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল করা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তী ব্যাচে শিক্ষার্থী যারা আমাদের স্কুলে পড়াশোনা করছে তারা যেন সবাই জিপিএ ৫ পেতে পারে।