ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এমপিসহ জামায়াতের নেতাকর্মীরা উঠতেই ভেঙে পড়ল সেতু

এমপিসহ জামায়াতের নেতাকর্মীরা উঠতেই ভেঙে পড়ল সেতু

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর নীলফামারী-১ আসনের সংসদ সদস্যসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনের সময় এমপিসহ নেতাকর্মীরা সেতুর ওপর উঠলে হঠাৎ সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

গতকাল বুধবার নাউতাড়া এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জানতে এবং ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি পরিদর্শন করতে যান জামায়াতে ইসলামীর নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় এমপিসহ কয়েকজন সেতুর ওপর উঠলে হঠাৎ কাঠের সেতুটির একটি অংশ ভেঙে নিচের দিকে দেবে যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে দ্রুত সরে যেতে পারায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই কাঠের সেতু দিয়ে শিক্ষার্থীসহ এলাকার মানুষ চলাচল করছেন। সেতুটির বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুমে পানির কারণে ঝুঁকি আরও বেড়ে যায়। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি দ্রুত অপসারণ করে সেখানে একটি টেকসই সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত