
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক আ. বাতেন পলাতক রয়েছে। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত শিশু ছাত্রী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করতো। গতকাল বৃহস্প্রতিবার সকালে বাড়ির পাশে দোকানে খাতা কলম কেনার জন্য যায়। এ সময় বাড়ি ফেরার পথে আ. বাতেন ১০০ টাকার লোভ দেখিয়ে ওই ছাত্রীকে নেপিয়ার ঘাস ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায় এবং ধর্ষিতা ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন মিমাংশায় চেষ্টা করেও ব্যার্থ হয়। অবশেষে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বিকালে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।