
গাজীপুরের কালীগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের কাপাসিয়া মোড় এলাকায় ওই মহিলা রাস্তা পারাপার হওয়ার সময় প্রাণ আরএফএল কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১২-১৬০৮) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।