ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পুকুরে ডুবে দুই বোনসহ তিন কন্যা শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই বোনসহ তিন কন্যা শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলো- জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হুসাইন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। এক পর্যায়ে তারা তিনজন বাগানের মধ্যে গভীর ওই পুকুরে ডুবে যান। খবর পেয়ে পরিবারের লোক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের। সেটি এক রকমের পরিত্যক্ত ছিল। সেখানে লোকজন তেমন একটা গোসল করতে যায় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত