ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কবরস্থানের জায়গার দখল নিতে দুইপক্ষের সংঘর্ষের ৫৬ জন আহত

কবরস্থানের জায়গার দখল নিতে দুইপক্ষের সংঘর্ষের ৫৬ জন আহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া গ্রামে গোরস্থান নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে প্রায় ৫৬ জন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে এবং ৬ জন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়েছে।

সরজমিনে গিয়ে জানা যায় এবং স্থানীয়দের ভাষ্যমতে, তাদের আমগড়া সার্বজনীন গোরস্তানের ঘটনার বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে দু’পক্ষের মধ্যে, কোনো সুরাহা নেই। একক আদিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের মতো নির্মম ঘটনাটি ঘটে। এতে আশেপাশের দোকানপাট ঘরবাড়িসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্থানীয়রা এই সংঘর্ষের খবর কলমাকান্দা থানা পুলিশকে জানায়, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনার সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুল হক বাবুল জানান, গত ১৫ দিন আগে আমরা স্থানীয়ভাবে সবাইকে নিয়ে আপোস মিমাংসার লক্ষ্যে দরবারে বসছিলাম কিন্তু দরবারের কোনো সুরাহা হয়নি, হঠাৎ করে এতবড় সংঘর্ষে লিপ্ত হবে জানা ছিল না। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি তিনি জানান, ৫৬ জন আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকিদের হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক সুত্রে বুঝা যাচ্ছে সার্বজনীন কবরস্থান একক নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে আমগড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আইনি প্রক্রিয়াও চলমান, তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত