ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি

উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি

গতকাল শনিবার সকালে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত টুম্পা, হাসান আলী, জিন্নাত ইসলাম, আব্দুর রশিদ জানান, বড় মাঠের একটি অংশে দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ দোকান-ঘর স্থাপন করে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ করেই দোকান-ঘর উচ্ছেদ করায় তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ফারজানা বেগম বলেন, বড় মাঠের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রশাসনের উদ্যোগের প্রতি তাদের কোনো আপত্তি নেই। তবে উচ্ছেদের ফলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের জীবিকার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নীলফামারী জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কাছে উচ্ছেদ হওয়া দোকানিদের তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত