
নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে নাফিস (সাড়ে ৩) ও রাহাত হাসান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৃথক দুই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর গ্রামে পরিবারের অজান্তে পুকুরের পানিতে পড়ে নাফিসের মৃত্যু হয়। সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায় নাফিস। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায় রাহাত হাসান। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায় রাহাত।