ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আহত চার

সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী নিহত  আহত চার

নীলফামারীর ডোমার উপজেলায় গরুবাহী নছিমন ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উল্লেখিত ঘটনায় গুরুতর আহত হয়ে ৪জন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার সকালে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের ডোমার জলঢাকা মহাসড়কের তিনবট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। তাদের মধ্যে ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মটরসাইকেল আরোহী শাহাজান আলীকে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এ কে ফাইজুল্লাহ বিপু মৃত ঘোষনা করেন।

প্রত্যেক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের মামা আজিমুল ইসলাম জানান, মোটরসাইকেলে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হলে তিনবট এলাকায় ভায়া রাস্তা থেকে মহাসড়ক অতিক্রম করার সময় ডোমার অভিমুখি একটি গরুবাহী নসিমন ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ওই ঘটনায় নসিমন চালকসহ আরও দুইজন আহত হয়। ডোমার থানার সাব-ইন্সপেক্টর কাওসার আলী বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স হতে দুর্ঘটনায় নিহত শাহাজানের লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের কোনও দাবি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত