
ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে মাশরাফি (৫) ও ফারহান (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাশরাফি সতেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং ফারহান তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. আব্দুল কাইয়ুম শিশু দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে সতেরপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।