ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম : চুয়েট ভিসি

কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম : চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেয় এ ধরনের কর্মশালা। যেকোনো কর্মশালা শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের এসব শিক্ষামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষক ও গবেষকদের চুয়েটে যুক্ত করে শিক্ষা ও গবেষণার পরিধি আরও বিস্তৃত করতে হবে।

গত সোমবার চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) এন্টেনা এন্ড প্রোপাগেশন সোসাইটি চুয়েট চ্যাপ্টার এর উদ্যোগে আয়োজিত ‘দ্যা এন্টেনা ওডিসি’ শীর্ষক এন্টেনা, প্রোপাগেশন ও ওয়্যারলেস টেকনোলজিসের ওপর টেকনিক্যাল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্পিকার ছিলেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি-এর অধ্যাপক ড. কারু ইসেল্লে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক দেবপ্রসাদ দাস। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মোঃ আজাদ হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন ইটিই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী প্রিয়া দেব এবং শাহরুখ খন্দকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত